1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:০০|
শিরোনাম:
ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ পবিত্র চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন-ইসরায়েল আক্রমণ: উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, চূড়ান্ত উদ্দেশ্য অস্পষ্ট ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা সামরিক অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরান

ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, মার্চ ২১, ২০২৬,
ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু


জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ভাসমান সেতু ভেঙ্গে ব্রহ্মপুত্র নদে ঈদ উদযাপন করা শত শত মানুষ তলিয়ে গেছে। এ পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, বর্তমানে আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর সন্তান আব্দুল মোতালেব (৬) ও তার বোন খাদিজা (১২)। একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০); এবং বেলতলী রেলগেট এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদের সময় এই সেতুর ওপর ও আশেপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এ বছরও ঈদের বিকেলে সেখানে ব্যাপক ভিড় জমেছিল। সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল, আজ হঠাৎ করে অতিরিক্ত চাপে ভেঙে পড়ে।

ধসের সময় শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও কিছু শিশু প্রবল স্রোতে ভেসে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ