1. singairnews@gmail.com : singairnews.com :
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৩|
শিরোনাম:
প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী 264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী বুদ্ধিমত্তা এবং তদারকির ভারসাম্য: হাইব্রিড ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য একটি ব্যবহারিক গাইড

দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি টার্মিনালে পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ১৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া বাসটিকে উদ্ধার করে ভূ-পৃষ্ঠে নিয়ে আসে। এ সময় বাসের ভেতর থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়। বাসটি প্রথমে নেমে গেলে স্থানীয়রা বাকি দুটি মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মোট ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আনুমানিক ৪৫ জন যাত্রী ছিল। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। ফেরি টার্মিনাল এলাকায় নিখোঁজদের স্বজনরা বিলাপ করছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ