5
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভাগাই হালদারের আবির্ভাব ও প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, যারা একক ধর্মের কথা বলে, যারা একক সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির নিয়ম বোঝে না।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তার সংসদীয় এলাকার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অঙ্গীকারও করেন। তিনি ভেগাই হালদারের স্মৃতির সাথে সম্পর্কিত স্থানগুলিতে সংরক্ষণ, জাতীয়করণ এবং আধুনিক মন্দির স্থাপনের আশ্বাস দেন। পরে তথ্যমন্ত্রী বরিশালের আগৈলঝাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন।