1. singairnews@gmail.com : singairnews.com :
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:০৯|
শিরোনাম:
264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী বুদ্ধিমত্তা এবং তদারকির ভারসাম্য: হাইব্রিড ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য একটি ব্যবহারিক গাইড স্বরাষ্ট্রমন্ত্রী: জুলাইয়ের জন-আকাঙ্খাকে অগ্রাধিকার দেওয়া হবে কলম্বিয়ায় 125টি অনবোর্ড বিধ্বস্ত সহ 66 সামরিক বিমানে নিহত অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানানোর প্রস্তাব পেশ করা হয়েছে খনি দিয়ে উপসাগরীয় নৌপথ বিকল করার সতর্কবার্তা দিয়েছে ইরান পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷

কোটা সংস্কার ঘিরে নাশকতা, সিলেটে গ্রেপ্তার বেড়ে ১৫২

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
কোটা সংস্কার ঘিরে নাশকতা, সিলেটে গ্রেপ্তার বেড়ে ১৫২

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা ১৩টি মামলায় অন্তত ১৫২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ বাদী হয়ে করা ১৩টি মামলায় ১৬ হাজার ২৬৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় প্রাণহানি ও ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ছয়টি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় দজন, জালালাবাদ থানায় একজন ও দক্ষিণ সুরমা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। তিন থানায় করা ১১টি মামলায় অন্তত ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, কানাইঘাট ও জৈন্তাপুর থানায় ২৬৮ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল জলিলসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিলে সারা দেশের মতো সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ