1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪৯|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

দেশে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, আগস্ট ২, ২০২৪,
দেশে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী রোববার (৪ আগস্ট) পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে দিনাজপুরে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায়।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজ রাত ও আগামীকাল শনিবার (৩ আগস্ট) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু এদিন রাত থেকে পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (০২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ