1. singairnews@gmail.com : singairnews.com :
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:২৪|
শিরোনাম:
264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী বুদ্ধিমত্তা এবং তদারকির ভারসাম্য: হাইব্রিড ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য একটি ব্যবহারিক গাইড স্বরাষ্ট্রমন্ত্রী: জুলাইয়ের জন-আকাঙ্খাকে অগ্রাধিকার দেওয়া হবে কলম্বিয়ায় 125টি অনবোর্ড বিধ্বস্ত সহ 66 সামরিক বিমানে নিহত অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানানোর প্রস্তাব পেশ করা হয়েছে খনি দিয়ে উপসাগরীয় নৌপথ বিকল করার সতর্কবার্তা দিয়েছে ইরান পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷

তিন নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
তিন নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দলীয় তিন নেতাকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি শান্ত করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে সরকারপ্রধান তাদের এই দায়িত্ব দেন।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

বৈঠকে অংশ নেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ