1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৯|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা।

তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ