1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:১৫|
শিরোনাম:
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 22 সৈন্য সহ 255 জন নিহত সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিমান্ডে

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিমান্ডে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার। পুরোনো ছবি

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি ফরহাদ হালিমকে আদালতে হাজির করা হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। এ সময় আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন৷ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন।

জানা যায়, গত ১৮ জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তারা ভবনে হামলা, ভাঙচুর করে। সেতু ভবনের পার্কিংয়ে থাকা ৩২টি জিপ গাড়ি, ৯টি পিকআপ, ৭টি মাইক্রোবাস, একটি মিনিবাস, ৫টি মোটরসাইকেল, একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে পুড়ে ভস্মীভূত হয়ে আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ