1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০৯|
শিরোনাম:
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 22 সৈন্য সহ 255 জন নিহত সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে

নাশকতাকারীদের শক্ত হাতে দমন করুন: প্রধানমন্ত্রী

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
নাশকতাকারীদের শক্ত হাতে দমন করুন: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

আজ রবিবার (৪ আগস্ট) নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে আজ বেলা ১১টার পর গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই প্রধানসহ এ কমিটির সদস্য ২৯ জন।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও কার্যক্রমের পুনরিবীক্ষণ বা রিভিউ; দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন; দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ