1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪২|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

মানিকগঞ্জে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
মানিকগঞ্জে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পুলিশ টিয়ারশেল ছুড়ছে অপরদিকে ইটপাটকেল ছুড়ছে আন্দোলনকারীরা। এই ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো বাসস্ট্যান্ড এলাকা।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এমন অবস্থা দেখা যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় শিক্ষার্থীরা ট্রাফিক বক্সসহ আওয়ামী লীগ নেতার জাহিদ টাওয়ার ভাঙচুর করেন।

আন্দোলনকারীরা বলছেন, এই সরকারকে যে পর্যন্ত গদি থেকে নামাতে না পারব সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের ভাইয়ের রক্তে মাখা এই রাজপথ।

এর আগে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ