1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৯|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

গণভবনের নিরাপত্তায় নেতাকর্মীদের পাশা-পাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের মোতায়েন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
গণভবনের নিরাপত্তায় নেতাকর্মীদের পাশা-পাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের মোতায়েন
নেতাকর্মীদের অবস্থান। ছবি : সংগৃহীত

গণভবনের চারপাশে অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকেই লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণভবনের চারপাশে অবস্থান নিতে দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায় আসাদগেটের আড়ং মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। নেতাকর্মীদের একটি অংশ আড়ং থেকে ২৭ নম্বর মোড় পর্যন্ত স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে।

এ ছাড়া খামারবাড়ি, পরিকল্পনা মন্ত্রণালয় ও কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

আ’লীগ নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, এখন এ আন্দোলনে কোনো শিক্ষার্থী নাই। এ আন্দোলনে এখন ভর করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে। আমরা তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে নিয়ে প্রস্তুত।

আ’লীগ নেতাকর্মীদের গণভবনে অবস্থান ছাড়াও গণভবনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ