1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

মিরপুরের সবশেষ পরিস্থিতি

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : সোমবার, আগস্ট ৫, ২০২৪,
মিরপুরের সবশেষ পরিস্থিতি
পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ। সোমবার (৫ আগস্ট) এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় আন্দোলনকারীরা। তারা কারফিউ উপেক্ষা করার ঘোষণা দিয়েছেন আগেই।

তবে পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

কোটা আন্দোলনের কারণে দেওয়া অনির্দিষ্টকালের কারফিউতে সকাল থেকে মিরপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহনের চলাচল তেমন একটা নেই বললেই চলে। মিরপুর ১০ নম্বর ঘিরে রেখেছে সেনাবাহিনী। কোন গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। জরুরি সেবা প্রদান করা গাড়ি ছাড়া অন্য গাড়িকে ১০ নম্বর গোল চত্তর প্রবেশ না করিয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

মিরপুরের বিভিন্ন রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রোববারের (৪ আগস্ট) আন্দোলনে ব্যবহৃত ইটের টুকরো। মিরপুর ১ ও ২ নম্বর মাজার রোডে কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায়।

বিভিন্ন মোড়ে সেনাবাহিনীর টহল এবং পুলিশের শক্ত অবস্থান দেখা গেছে। তবে সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আন্দোলনরত কোন শিক্ষার্থীকে দেখা যায়নি।

উল্লেখ্য সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

এর পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেই সপ্তাহের শেষ দুদিন অবশ্য বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলে।

পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত সপ্তাহের শুরুর ৩ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খোলা রাখা হয়। এরপর বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সব সরকারি-বেসরকারি অফিস।

তবে শনিবার (৩ আগস্ট) থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন।

অসহযোগ আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে রোববার (৪ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে।

দেশজুড়েই সংঘাত-সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ