1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১২:১২|

মানিকগঞ্জে আহত আওয়ামী লীগ নেতা টিপুর মৃত্যু

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, আগস্ট ৫, ২০২৪,
মানিকগঞ্জে আহত আওয়ামী লীগ নেতা টিপুর মৃত্যু

মানিকগঞ্জে সংর্ঘষের ঘটনায় আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। রোববার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ