1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৩৫|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বর্তমানে তারা দিল্লিতে আছেন। সেখান থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানা গেছে। তবে যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকতে হবে শেখ হাসিনাকে।

সোমবার (৫ আগস্ট) রাতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে মাসব্যাপী ব্যাপক ও মারাত্মক সরকারবিরোধী বিক্ষোভের পর বাংলাদেশ থেকে আসা ৭৬ বছর বয়সী হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন। হাসিনার বোন রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তিনিও নেতার সঙ্গে রয়েছেন।

সূত্র জানায়, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে যুক্তরাজ্য থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।

সোমবার দুপুরের দিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দুপুর আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোনসহ ভারতের উদ্দেশে উড্ডয়ন করেন শেখ হাসিনা।

জানা গেছে, হেলিকপ্টারটি আগরতলায় বিএসএফের একটা হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান।

ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে দেশটির স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান।

এদিকে দেশ ছাড়ার পর শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে বিবিসির মুখোমুখি হয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বিবিসিকে জানান, মা আর রাজনীতিতে ফিরবেন না।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ- তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। যার জন্য তার আর রাজনীতে ফেরার কোনো ইচ্ছা নেই।

সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন। রোববার তার মা পদত্যাগ করার কথা ভেবেছিলেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ