1. singairnews@gmail.com : singairnews.com :
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১৬|
শিরোনাম:
ইরান হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: 'সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই' হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী

গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সংবাদ

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪,
গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সংবাদ
ডাকাতির খবরে সেনাবাহিনী ও স্থানীয়দের অবস্থান। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এ খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর ১২ তে ডাকাত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন।

এ ছাড়া রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এ সংক্রান্ত বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাকাতি হচ্ছে।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ্রুপে দেখা যায়, সোনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী।

তবে ডাকাতির এসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ