1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:১৪|
শিরোনাম:
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 22 সৈন্য সহ 255 জন নিহত সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে

হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে: মুক্তি কাউন্সিল

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, আগস্ট ৭, ২০২৪,
হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে: মুক্তি কাউন্সিল
শেখ হাসিনা। পুরোনো ছবি

শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে বলে দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পুরানো পল্টনে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকারের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবির সাধারণ সম্পাদক কাজী ইকবাল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) ঢাকা অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভাশিস চাকমা।

ফয়জুল হাকিম বলেন, সফল ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অভিনন্দন জানায়। অবিলম্বে জনগণের হাতে ক্ষমতা আনার, জনগণের সরকার, জনগণের সংবিধান, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। ছাত্র গণহত্যাকারী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

কাজী ইকবাল বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের চাপে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর লুটেরা ব্যবসায়ী দুর্নীতিবাজ সামরিক-বেসামরিক আমলা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক পান্ডাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

দেলোয়ার হোসেন ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি লাল সালাম জানিয়ে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে শোষণ বৈষম্য নির্যাতন মুক্ত করার সংগ্রামে শ্রমিক শ্রেণিকে এগিয়ে আসতে হবে। সালমান এফ রহমান, এস আলম, আহমেদ আকবর সোবহান, আজিজ খান, মোস্তফা কামাল প্রভৃতি লুটেরা ও সিন্ডিকেট ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

শুভাশিস চাকমা ছাত্র গণঅভ্যুত্থানকে অভিনন্দন জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চাপে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে গুমের শিকার ব্যক্তিদের ফেরত পাওয়া শুরু হয়েছে। আজ ৭ আগস্ট জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং টিমের সদস্য ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে চট্টগ্রামে ফেরত পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার কাঁচপুর থেকে রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক তিনি গুমের শিকার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ