1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৫|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

পাঠ্যবইয়ে ‘শরীফ ও শরীফা’র গল্পের পাতা ছিড়ে আলোচিত-সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার জানায়।

আসিফ মাহতাবের বোন বলেন, রাতে ডিবি পরিচয় ১০ থেকে ১৫ জন এসে উত্তরার বাসা থেকে আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।

কেন নিয়ে যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে তারা জানান, তাকেই (আসিফ) জিজ্ঞাসা করুন কেন নিয়ে যাওয়া হচ্ছে।

আটকের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। সেখানে তিনি লেখেন, ‘আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন?’

তিনি আরও লেখেন, ‘না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ