1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:৫৩|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

আর এক এনসিপি নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
আর এক এনসিপি নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। তিনি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদের প্রার্থী ছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক মীমাংসা ও সংযমের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জন্মের সময় স্বাধীন, স্বতন্ত্র ও বাংলাদেশপন্থী রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে দলটি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ত্রয়োদশ নির্বাচনের আগে দলের শীর্ষ নেতৃত্ব বারবার এককভাবে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিলেও ২৮ ডিসেম্বর শর্তসাপেক্ষে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও প্রার্থীরা প্রতারিত হয়েছেন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আমার নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনগণের বিশ্বাসকে অসম্মান করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না। এ অবস্থায় দলের সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করে তিনি পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করে বলেন, তার লক্ষ্য ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। নতুন রাজনীতি ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুব (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ