1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৪৬|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

নারী এশিয়া কাপ ফাইনাল থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হারায় ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। শিরোপার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। দুই দলের ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন সাথিরা জাকির জেসি।

এশিয়া কাপে এবারই প্রথমবারের মত দায়িত্ব পালন করেছেন জেসি। এবারের আসরে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এছাড়াও দুই ম্যাচে তিনি ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়।

আজ ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জেসি থাকবেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে তিনটায়। নারীদের এশিয়া কাপের ইতিহাসে ৭ বার চ্যাম্পিয়িন হয়েছে ভারত। এবারও হারমানপ্রীত কৌরের দলই চ্যাম্পিয়ন হওয়ার পথে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। তবে ঘরের মাঠে লঙ্কানরাও কঠিন প্রতিপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ