1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

কুমিল্লায় ফাঁড়ির গাড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
কুমিল্লায় ফাঁড়ির গাড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ
ইলিয়টগঞ্জ মহাসড়কে প্রাইভেটকারে আগুন। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দির শুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান এবং ড. খন্দকার মোশাররফ কলেজ এলাকায় মহাসড়কে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইলিয়টগঞ্জে আন্দোলনকারীরা বাজারে ঢুকে দোকানপাট বন্ধ করে দিয়েছে। পরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালায় তারা।

ইলিয়টগঞ্জে গৌরীপুর পুলিশ ফাঁড়ির একটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও যুবলীগের নেতাকর্মীরা। অপরদিকে, আন্দোলনকারীরা চান্দিনা বাসস্ট্যান্ডে অবস্থান নিলে উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়।

এর আগে সকালে চৌদ্দগ্রাম এলাকার মহাসড়কে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলের শুরুতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে অসহযোগ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে সাধারণ ছাত্ররা। অপরদিকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল ১০টায় উপজেলা সদরের লাকসাম রোড থেকে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কে এসে পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। একপর্যায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্যাহর উপস্থিতিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষে আলোচনার মাধ্যমে মহাসড়ক থেকে সরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ