1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

কুয়াকাটা সৈকতে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
কুয়াকাটা সৈকতে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
সৈকতে ভেসে আসা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সৈকতের ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যেকোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় মরদেহটি। মরদেহটি দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, কোনো এক জেলের মরদেহ হতে পারে।

তিনি বলেন, গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। জিডি করা সেসব পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ