1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১০:৪১|

তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখনও অন্যতম বড় প্রশ্ন সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভবিষ্যৎ কী? টাইগারদের এই ওপেনার আবারও বাংলাদেশের জার্সিতে ফিরবেন কি না এ নিয়ে এখনও দ্বিধা দ্বন্দে রয়েছেন দেশের অধিকাংশ ক্রিকেট ভক্তরা।

গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাদের সঙ্গে তামিমের একাধিক বৈঠক হয়েছে তবে নিশ্চিত কোন উত্তর আসেনি। পুরোনো এই বিষয়টি নিয়ে আরও একবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আইসিসিরি বার্ষিক সভা শেষে ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের ভবিষ্যৎ নিয়ে আরও একবার জানান, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত তামিমকে নিয়ে আমার মন্তব্য করা কঠিন। তবে বিসিবি চায় ও ফেরত আসুক।’

তামিম সম্পর্কে কথা বলতে গিয়ে পাপন জাতীয় দলের অনান্য সিনিয়র প্লেয়ার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় দলে অনেক খেলোয়াড়ই আছে যাদের আমরা আর বেশি দিন হয়তো জাতীয় দলে দেখবো না। এ বছরই অনেকের জন্য শেষ। কেউ কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। তবে আমার ও বোর্ডের সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’

অপেশাদারি মন্তব্য হলেও পাপন মনে করেন সাকিব-তামিমরা যত দিন মন চায় খেলবেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে আমি বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ