1. singairnews@gmail.com : singairnews.com :
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:২৮|
শিরোনাম:
নেপালে নতুন সরকারের শপথ নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে ইরান হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: 'সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই' হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন

নির্বাচনে নিরপেক্ষতা না হলে ৫ আগস্টের মতো পরিস্থিতি হতে পারে: রুমিন

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
নির্বাচনে নিরপেক্ষতা না হলে ৫ আগস্টের মতো পরিস্থিতি হতে পারে: রুমিন


প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে বা কোনো নির্বাচনী এলাকায় কোনো ত্রুটি থাকলে আবারও '৫ আগস্ট'-এর মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চানপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হচ্ছে। আমার নির্বাচনী এলাকার ৫ লাখ ভোটারের প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নিরাপদে, নিরাপদে ভোট দেবেন। আমি আশা করি পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশ তৈরি করবে। আমরা চাই না কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্যদের ভয় দেখাক।'

প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, 'আমি প্রশাসন ও সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অনুরোধ করব। নিরপেক্ষতার অভাব থাকলে ৫ আগস্ট সবার মনে থাকবে।বাংলাদেশে ১৫ আগস্ট যা ঘটেছিল তা যেকোনো আসনেই ঘটতে পারে। প্রশাসনকে আইনের মধ্যে থেকে কাজ করার অনুরোধ করছি। কোনো প্রার্থীকে 'ডান চোখ' এবং 'বাম চোখ' দিয়ে কাউকে দেখবেন না। আইন সবার জন্য সমান হোক।'

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার একটি সমাবেশ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে 'বুড়ো আঙুল' দেখান। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়।

নির্বাচনী মাঠের উত্তাপে আজ প্রশাসনকে এমন হুঁশিয়ারি দিলেন স্বতন্ত্র এই প্রার্থী। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ