1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:২৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি বঙ্গভবনে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বঙ্গভবনে প্রধানমন্ত্রীর আগমনে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।

এর আগে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার গ্যালারি থেকে খেলা উপভোগ করার পর তিনি সরাসরি বঙ্গভবনের দিকে রওনা দেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সরকারি ও সৌজন্য সাক্ষাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ