1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:২৩|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

প্রশাসনে বড় রদবদল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বুধবার, আগস্ট ৭, ২০২৪,
প্রশাসনে বড় রদবদল
ডিএমপি, র‌্যাব ও পুলিশোর লোগো। ছবি : সংগৃহীত

গণআন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকসহ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

র‌্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান পিপিএম এনডিসি। তিনি এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। নতুন করে তাকে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাইনুল হাসান। তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন।

আতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদেও আনা হয়েছে পরিবর্তন। এ পদে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার হারুন-অর-রশিদ। তিনি এর আগে ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ছিলেন।

এছাড়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে তিনি পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ