1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

প্রায় ১৩ বছর পর আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খুলল জামায়াত

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
প্রায় ১৩ বছর পর আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খুলল জামায়াত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে গতকাল দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে রাতে প্রায় ১৩ বছর বন্ধ থাকা কেন্দ্রীয় কার্যালয়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা।

এ সময় গেটের সামনে দাঁড়িয়ে একজন উচ্চস্বরে আজান দেন ও পরে মোনাজাত করা হয়।

জানা গেছে, রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে ভিডিও বার্তায় দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন জামায়াতের আমির।

প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। প্রেক্ষিতে জোরালো হয়ে ওঠে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি। এরপর গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি।

এর এক সপ্তাহ পার না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। তারই ধারাবাহিকতায় প্রায় ১৩ বছর ধরে বন্ধ থাকা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এখন সরগরম হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ