1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৩০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বঙ্গবন্ধু মেডিকেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ড

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
বঙ্গবন্ধু মেডিকেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ড
বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাঙচুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মেডিকেলের ভিতরে থাকা গাড়িগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা।

জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে একটি গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের গেট থেকে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই তারা প্রথমে পার্কিংয়ে রাখা সব গাড়ি ভাঙচুর করে এবং তারপরে ব্লকের ভেতরে ঢুকে পড়ে।

বিশ্ববিদ্যালয় অবস্থানরত শিক্ষক চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে যে যেখানে পেরেছেন নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের কর্মচারীসহ অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় যারা নিরাপদ আশ্রয় নিয়েছে এমন অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে যে তারা কোনোভাবে বেরোতে পারছে না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানান, যারা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে তাদের ভিতরে কেউ শিক্ষার্থী ছিল না। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ