1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল

সরকার পতনের দাবিতে বিএনপি পন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান।

এর আগে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে একদল যুবক। এ সময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে।

রোববার বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। ফলে আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ