1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৩৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বিচারপতিদের ফুল কোর্ট সভা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
বিচারপতিদের ফুল কোর্ট সভা নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস
সমন্বয়ক আসিফ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।

শনিবার (১০ আগস্ট) সকাল ৯টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনোপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।

তিনি আরও লিখেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ ফ ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুক-ই আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ