1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ: প্রতিমন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ: প্রতিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৩১ জুলাই ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। হাজির হয়ে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে।

রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার (২৮ জুলাই) বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে। সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে বন্ধ হয়ে যায় ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও। পরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাে এখনও চালু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ