1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:১৮|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

মুন্সীগঞ্জে পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২ জন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
মুন্সীগঞ্জে পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২ জন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) রাত আড়াইটার দিকে টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপভ্যানচালক পলাশ চন্দ্র দাস ও তার সহকারী জয় চন্দ্র দাস।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি আমরা।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ