1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, জুলাই ৩১, ২০২৪,
রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীতে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজীব শেখ (১২) নামের এক কিশোরকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার কিশোর সজীব সেখ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের সালাম শেখের ছেলে। অন্যদিকে পাঁচ বছরের ওই শিশুটিও একই এলাকার ওহাছেক শেখের মেয়ে।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির পিতা ওহাছেক শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও পরিবারসূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কিশোর শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির অদূরে মান্নান শেখের বাড়ির পরিত্যাক্ত একটি টয়লেট নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষন করে পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি এসে তার বাবা ও মাকে বিষয়টি জানালে মঙ্গলবার মেয়েটির বাবা  বাদী হয়ে  থানায় মামলা দায়ের করেন। ওইদিন  দিবাগত মধ্যরাত ২ টা ৪৫ মিনিটের সময় খোশবাড়ী গ্রাম এলাকা থেকে কিশোার সজীব সেখকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মিকাইল হোসেন বলেন, আজ বুধবার সকালে মেয়েটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য আনা হয়েছে। তবে ওই কিশোরকে আমাদের হেফাজতে রেখেছি। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ