1. singairnews@gmail.com : singairnews.com :
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৫|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মুখ ফাটিয়ে দিলেন ২ নিরাপত্তাকর্মী

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মুখ ফাটিয়ে দিলেন ২ নিরাপত্তাকর্মী
মারধরের শিকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছবি : সংগৃহীত

চিকিৎসাধীন ভাইকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। হাসপাতালে গিয়ে খাবর নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মুখ ফাটিয়ে দিয়েছেন দুই নিরাপত্তাকর্মী।

শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝগড়া চলাকালীন নিরাপত্তাকর্মীদের আঘাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে। ভারতের নদিয়ার কল্যাণী হার্ট স্পেশ্যালিটি গান্ধী হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালা অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শনিবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, হাসপাতালের ভেতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ঝগড়া বাধে। ফলে তারা সুশান্তের এক ভাইকে মারধর করেন। ভাইকে বাঁচাতে এগিয়ে যান সুশান্ত। এ সময় তাকেও মারধর করা হয়। এমনকি মেরে তার মুখ ফাটিয়ে দেয় তারা।

সুশান্ত বলেন, আমার ভাই হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে এসে আমার এই অবস্থা হয়েছে। আমি এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।

এদিকে সুশান্ত ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। তারা বলছেন, তাদেরকে মারধর করা হয়েছে। এক নিরাপত্তাকর্মী বলেন, আমাদের মেরেছে। আমরা কিছু করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ