1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:২০|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন শাখার ১৪ নেতাকে প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) রাতে যুবদলের দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- যুবদল ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়ন, মাগুরা জেলার সদর উপজেলার সদস্য সচিব শাকিব মাহমুদ মানিক, চট্রগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি নাসিম চৌধুরী ও জাহিদ হোসেন বাবু, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আহ্বায়ক বেলাল হোসেন সুমন, চাটখিল উপজেলার সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা, বাসন থানার আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলার সদস্যসচিব পলাশ সজ্জন, ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ