1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:১১|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

শেখ হাসিনার বিবৃতিটি বানোয়াট, দাবি জয়ের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪,
শেখ হাসিনার বিবৃতিটি বানোয়াট, দাবি জয়ের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন।

তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স-এ স্ট্যাটাস দিয়েছেন।

জয় লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদমাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ