1. singairnews@gmail.com : singairnews.com :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৩৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় যারা মনোনীত হয়েছেন তারা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, মাহবুব খান, মাহবুব খান, সাকিলা ফারজানা। সানসিলা জেবরীন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আনা মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসেন, সুরাইয়া জেরিন।

এছাড়াও মনোনীত হয়েছেন- মনসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা, রাজনৈতিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তালিকা প্রকাশের পর দলের ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতৃত্ব বলছে, এসব মনোনয়নের মূল উদ্দেশ্য হলো সংসদে নারীর প্রতিনিধিত্ব আরও জোরদার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ