1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ( সিএমএম) হামলা চালিয়েছে আন্দোলনকারীরা । এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন।

রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে।

জানা গেছে, ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়েছে। পরে আন্দোলনকারীরা রায় সাহেব বাজার মোড় ও তাতীবাজারের দিকে পিছু হটে।

এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকিয়ে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপি পন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ