1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

“১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যা চূড়ান্ত ঘোষণা”

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
“১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যা চূড়ান্ত ঘোষণা”


জামায়াত জোটের চূড়ান্ত আসনের সংখ্যা আগামীকাল বা পরশু ঘোষণা করা হবে- এমনটাই জানিয়েছেন জোটের শরিক ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স জবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় দল পাঠাচ্ছে। কারণ তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ইইউ প্রতিনিধিরা নিরপেক্ষভাবে কাজ করবেন।

এনসিপি ভোটের 'লেভেল প্লেয়িং ফিল্ড' সম্পর্কে তাদের আশঙ্কার কথা সভাকে জানিয়েছে। নাহিদ বলেন, সরকারি কর্মকর্তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছেন। যার কারণে গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করা না হলে ভোটের পরিবেশ আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

এবার নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ঋণখেলাপিদের মনোনয়নও বৈধ করছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ