1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৪৮|

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪,
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ আহমদ সিফাত সিলেট নগরীর কাজীটুলা এলাকার মৃত আজগর আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মোটরসাইকেল আরোহী শিফাতকে প্রাইভেটকার ধাক্কা দেয়। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটক করে ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন বলেন, প্রাইভেটকারের ধাক্কায় মারুফ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরিবারে পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ