1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বড় বোনের চোখের সামনে পুকুরের ডুবে যায় ছোট বোন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
বড় বোনের চোখের সামনে পুকুরের ডুবে যায় ছোট বোন
প্রতিকি ছবি।

বাগেরহাটের ফকিরহাটে বড় বোনের সাথে পুকুরে গোসল করতে নেমে শারমিন আক্তার নামে ৭ বছরের এক শিশুকন্যা পানিতে ডুবে নিহত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

নিহত শিশুকন্যা শারমিন আক্তার মোংলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে। ইদ্রিস আলী একজন পিকআপ ভ্যান চালক। তিনি দীর্ঘদিন যাবৎ ফকিরহাট আট্টাকী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানায়, শিশুকন্যা শারমিন আক্তার তার বড় বোন মীম খাতুনের সাথে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে গোসল করতে আসেন। এসময় শিশু শারমিন আক্তার বড় বোন মীম খাতুনের হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। বড় বোন সাঁতার না জানার ফলে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ