1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৪৬|

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বুধবার, জুলাই ৩১, ২০২৪,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিসান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিসান (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিসান উপজেলার মিঠাবো এলাকার আলমগীর হোসেনের ছেলে।

জিসানের চাচা জাহাঙ্গীর মোল্লা বলেন, তার ভাতিজা জিসান দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে মিঠাব ব্রিজের উপরে নাইমসহ ১৫-২০ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে জিসানের মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, শিক্ষার্থী হত্যাকাণ্ডের স্বজনরা এখনো থানায় আসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ