1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

হবিগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
হবিগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ১ জন নিহত
দুর্ঘটনাস্থলে ট্রাক ও কাভার্ডভ্যান। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ট্রাক-কাভার্ডভ্যানেরর সংঘর্ষে সোহেল রানা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা শেরপুর নকলা উপজেলার কায়দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ছিলেন। আহত হয়েছেন যশোর কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক জায়েদ মিয়া।

বাহুবল ফায়ার সার্ভিসের লিডার জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কাঁচামাল বোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। আমরা ট্রাক ও কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাভার্ডভ্যানচালক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ