1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ ৩ জন নিহত

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ ৩ জন নিহত
বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের নিচে সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারি বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্স্শীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে।

ওই সময় সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম, তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রী মারা যায়।

বাসের যাত্রীরা জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর এলাকায় আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি।

স্থানীয়রা জানান, সিএনজিচালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যায়।

বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এ জন্য ওই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ