1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

শেখ হাসিনাকে নিয়ে আবেগঘন পোস্ট পুতুলের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪,
শেখ হাসিনাকে নিয়ে আবেগঘন পোস্ট পুতুলের
সায়মা ওয়াজেদ পুতুল।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তার মনোভাবের কথা জানিয়েছেন। বলেছেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এ জন্য তার হৃদয় ভেঙে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এ কথা লেখেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। কর্মসূত্রে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন। অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে কয়েকদিন আগে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা।

সায়মা ওয়াজেদ পুতুল তার এক্স পোস্টে লেখেন,

‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’

দেশের পর বাংলাদেশের পতাকার ছবি দেন তিনি।

পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল আরও জানান, তিনি এখন তার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক রক্তক্ষয়ের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৭৬ বছর বয়সি শেখ হাসিনা সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। আপাতত ভারতেই রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ