1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৯|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

নেত্রকোণায় বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ১১, ২০২৪,
নেত্রকোণায় বিএনপি নেতা বহিষ্কার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। তাই নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হলো।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, উপজেলা ও তার এলাকার লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শুনেছি প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। এ কারণে আমাদের অভিভাবক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ