1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

আজ দেশে আসছে শাফিনের মরদেহ

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
আজ দেশে আসছে শাফিনের মরদেহ
ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে ২০ জুলাই একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এই শিল্পীর। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শাফিনের বড় ভাই আরেক সংগীতশিল্পী হামিন আহমেদ জানান, শাফিন আহমেদের মৃত্যুর পরের দিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় মসজিদে তার প্রথম জানাজা হয়। সোমবার (২৯ জুলাই) বিকেলে শাফিনের মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগমের পাশে তাকে দাফন করা হবে।

শিল্পীর পরিবার থেকে জানানো হয়েছে, ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর গুলশান কমিউনিটি মসজিদে হবে শাফিনের কুলখানি।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা…এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ