1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

এবার ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করল নেমেসিস

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
এবার ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করল নেমেসিস

শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। আর ফেসবুকে দেখা গেছে ব্যান্ড তারকাদের ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা।

গত বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার সিদ্ধান্ত জানায়। এর খানিকটা পরে বুধবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে একই সুর তোলে আরেক ব্যান্ড আবরোভাইরাস। এক ফেসবুক পোস্টে তারা জানায়, আর কখনওই জয় বাংলা কনসার্টের পারফর্ম করবে না আবরোভাইরাসের দল।

তবে শুধু ক্রিপটিক ফেইট বা আবরোভাইরাসই নয়। তাদের জয় বাংলা কনসার্ট বয়কট করার ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে আরও একটি ব্যান্ডদল নেমেসিস একই ঘোষণা দেয়।

বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে নেমেসিস জানায়, ‘গত দুই সপ্তাহে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জয় বাংলা কনসার্টে পারফর্ম করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ব্যান্ডদলটি। নেমেসিস এর কথায়, ‘আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’

ওই ফেসবুক পোস্টে নেমেসিস আরও জানায়, ‘কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?’

নেমেসিস আরও লেখে, ‘বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

উল্লেখ্য, দেশের সংগীত শ্রোতাদের পছন্দের তালিকায় ওপরের সারিতে রয়েছে ক্রিপটিক ফেইট, আবরোভাইরাস ও নেমেসিস এর মত ব্যান্ডগুলো। এই তিন ব্যান্ডের আকর্ষণে বিভিন্ন বছর আয়োজিত জয় বাংলা কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতারা জমায়েত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ