1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

মোদির সঙ্গে শাহরুখের তুলনা রণবীর কাপুরের!

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
মোদির সঙ্গে শাহরুখের তুলনা রণবীর কাপুরের!
রণবীর-মোদি-শাহরুখ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার মোদিকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সেই সাক্ষাৎকারে রণবীর বলেন, রাজনীতি নিয়ে আসলে আমি তেমন কিছু ভাবি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে আমি খুব পছন্দ করি। এই বয়সেও ওনার এত জীবনশক্তি দেখে শেখার মতো। বিশেষ করে, মোদির চুম্বকের মতো আকর্ষণীয় ব্যক্তিত্বে বুঁদ ঋষিপুত্র।

এর কারণ জানিয়ে রণবীর বলেন, বছর চার-পাঁচ আগে আমরা পরিচালক, অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাকে আপনারা সবাই টিভিতে দেখেন, তিনি কীভাবে কথা বলেন- তা সবারই জানা। তবে খুব কাছে থেকে তাকে যারা দেখেছেন তারা জানেন, তার মধ্যে এক ‘অদ্ভূত’ বিষয় রয়েছে।

রণবীর আরও বলেন, এ ‘অদ্ভূত’ বিষয়কে ‘ম্যাগনেটিক চার্ম’ বলতে পারেন, যা আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে। আমরা অপেক্ষা করছিলাম। তিনি এলেন, বসলেন। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললেন। আমার এখনও স্পষ্ট মনে আছে, ওই সময় আমার বাবা অসুস্থ ছিলেন। তাই আমার কাছে বাবার খোঁজখবর নিচ্ছিলেন তিনি। সে বিষয়ে কিছু প্রশ্নও ছিল তার।’

মোদি প্রসঙ্গে রণবীর বলেন, ওই অনুষ্ঠানে অভিনয়শিল্পী হিসেবে আলিয়াও (রণবীর কাপুরের স্ত্রী) ছিল। তখন আলিয়ার সঙ্গে তিনি ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালক করণ জোহরও ছিলেন। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর। সবার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন।

স্মৃতিতাড়িত সে সময় প্রসঙ্গে রণবীর বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও এই যে সবার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে সে মতো প্রশ্ন ও আলাপচারিতা করছিলেন মোদি, সেটা তিনি নাও করতে পারতেন। তারপরও তিনি সেটা করেছেন। আসলে মহান মানুষদের মধ্যে এমন উৎসাহ আর প্রচেষ্টাটা দেখা যায়।

এরপরই রণবীর বলেন, শাহরুখ খানও ঠিক এমনই। এমন অনেক মহৎ মানুষই পৃথিবীতে আছেন। তাদের আচরণই অনেক কিছু বলে দেয়। এটা তাদের ভালো মানসিকতার বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ