1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

জয়পুরহাটে গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
জয়পুরহাটে গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত
জয়পুরহাটে মিছিল। ছবি : সংগৃহীত

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক নেতা শেখ মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি শহরের নতুনহাট এলাকার মৃত আলতাফ হোসেনের পুত্র। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

তিনি বলেন, ভাগনেকে সন্ধ্যায় খুঁজতে গিয়ে সদর থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদী।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় নতুন হানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবর এবং দেশ ছেড়ে যাওয়ায় জয়পুরহাট শহরে জনতার ঢল নামে। বিকেল তিনটা থেকে শিক্ষার্থী ও জনতার ঢল নামে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কে। স্লোগানে প্রকম্পতি হয় পুরো শহর। এ সময় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। বিভিন্নজন একে অপরকে মিষ্টি মুখ করায়।

জনতার ওই ঢল থেকে বিক্ষুদ্ধ জনতা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে, উপজেলা কার্যালয়, পুলিশ সুপারের কার্যালায় সদর থানা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের কলেজ রোড়ের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ