1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০২|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নতুনহাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা।

এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জয়পুরহাট প্রধান সড়কের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের পূর্ব পাশে অবস্থান করে। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীরা হ্যান্ডমাইকে তাদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাতে থাকে। এ সময় প্রধান সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ